আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

প্রতিষ্ঠার ১৫ বছর পর দৃশ্যমান বেরোবির মূল ফটক 

আরবাজ (রুমান), বেরোবি প্রতিনিধি:
উত্তরবঙ্গের বিভাগীয় শহর রংপুরে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো উত্তরের বাতিঘর নামে খ্যাত “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর”। প্রতিষ্ঠার ১৬ বছরে বিভিন্ন দিক দিয়ে এগিয়ে গেলেও নানা সময়ে এই প্রতিষ্ঠানের সাবেক উপাচার্য সহ নানান কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠেছিলো।  তাদের এহেন কর্মকাণ্ডে বিঘ্নিত হয় এই পাবলিক বিশ্ববিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীরাও নানান সংকটে সেশনজটের কবলে পড়ে। তৎকালীন সময়ে নির্মানাধীন দশ তলা বিশিষ্ট ছাত্রী হল,  ড. ওয়াজেদ মিয়া রিসার্চ এন্ড ট্রেইনিং ইন্সটিটিউট  ভবন ও স্বাধীনতা স্মারকের নির্মাণকাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে, বর্তমান উপাচার্য প্রফেসর ড.মোঃ হাসিবুর রশিদ। ২০২১ সালে দায়িত্বগ্রহণের পর সেশনজট নিরসনে কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণ করেন। যার ফলশ্রুতিতে বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ সেশনজটমুক্ত। এরপর তার তত্ত্বাবধানেই শুরু হয় বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের নির্মাণ কাজ। ফটক নির্মাণের সাথে সংশ্লিষ্ট নির্মাণকর্মীদের সাথে কথা বলে জানা যায়, ফটকটির ৮০ ভাগ কাজ শেষ। আগামী দুই মাসের মধ্যেই প্রধান ফটকটি প্রবেশের জন্য খুলে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটির মূল কাঠামো দৃশ্যমান হওয়ায় শিক্ষার্থীরাও নিজেদের উচ্ছ্বাসের কথা ব্যক্ত করেছেন। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী কাজী মনির জানান, নিজের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ছবি ও ডিজাইন অনেক আগেই ফেইসবুকে দেখেছিলাম। তখন ভাবতাম কবে এটার নির্মাণ কাজ শুরু হবে৷ এখন কাজ প্রায় শেষের পথে। এটা দেখে বেশ ভালো লাগছে। আমার প্রত্যাশা থাকবে এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যেসব উন্নয়ন কর্মকাণ্ড থেমে আছে সেগুলোও যেন অচিরেই শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের এসব অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোয়ন্ননে নানা দাবি আদায়ে রাজনৈতিক সংগঠনগুলোর ভূমিকা কতটুকু?  এমন প্রশ্নের জবাবে
  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম জানান,  বিশ্ববিদ্যালয়ের মূল ফটক শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল। সেটির বাস্তবায়ন আমাদের আজকের এই মূল ফটক। তাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত।
এজন্য আমরা ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়কে।
সেই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বিগত সময়ের তুলনায় অনেকগুণ এগিয়েছে। বর্তমান শিক্ষার মান আরো বাড়িয়ে নিয়ে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে সবসময় ছাত্রলীগ শিক্ষার্থীদের  পাশে থেকে কাজ করছে।
আপনারা জানেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে আমাদের অবকাঠামো ভিত্তিক কার্যক্রম গুলো ধীরগতিতে এগোচ্ছে।
যার ফলে, বিশ্ববিদ্যালয়ের দুটি নির্মানাধীন ভবন রয়েছে যেগুলো বিভিন্ন জটিলতার কারণে আটকে আছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার প্রত্যাশা থাকবে বর্তমান প্রশাসন সকল জটিলতা সমাধান করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে এবং অবকাঠামোগত আরো উন্নতি সাধন করবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ