আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

প্রতিশ্রুতির ফুলঝুরি নেই বাস্তবায়নের উদ্যোগ

শেখ নাদিম, নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের অধীনস্থ পরি-রাস্তা গ্রাম যেখানে প্রায় পাঁচ হাজার পরিবারের বসবাস এবং পাশ্ববর্তী তিন গ্রামের চলাচলের একমাত্র রাস্ত।তিন গ্রামের একমাত্র চলাচলের রাস্তা হলে-ও অবহেলিত ভাবে পরে আছে বছরের পর বছর নেই কোন উন্নয়নের ছোঁয়া । বর্তমানে চলাচলের অযোগ্য হিসাবে পরিনত হয়েছে পরি-রাস্তা।

স্থায়ী বাসিন্দা ছাত্র লীগ নেতা সামি বলেন, আমি ছোট কাল থেকে দেখে আসছি আমাদের ও পাশ্ববর্তী তিন গ্রামের চলাচলে একমাত্র মাধ্যম পরি-রাস্তার এর নেই কোন উন্নয়ন, তার মধ্যে মরার উপর খাঁড়ার ঘা হয়ে কে এস আর এম কোম্পানি নিজের প্রতিষ্ঠানের জন্য রাস্তা খুঁড়ে গ্যাস নিয়ে গেছে যার জন্য এখন রাস্তাটা একে বারে চলাচলের অযোগ্য হয়ে গেছে। রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য
মেম্বার থেকে চেয়ারম্যান কাছে অনেক বার আবেদন করা হলে-ও সকলের কাছে শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছু মিলছেনা।

সরজমিনে গিয়ে দেখা যায় বিগত কয়েক দশক আগে থেকে অবহেলিত ভাবে পরে আছে পরি-রাস্তা তার মধ্যে কে এস আর এম কোম্পানি রাস্তার নিজ দিয়ে মাটি খুঁড়ে গ্যাস লাইন নিয়ে গিয়েছে এর জন্য রাস্তার মাঝেই গর্ত সৃষ্টি হয়ে রাস্তা চলাচলের অযোগ্য হিসাবে পরিনত হয়েছে।

এই বিষয়ে ইউপি সদস্য থেকে জানতে চাইলে উনি বলেন, আমি আমার চেয়ারম্যান সাহেবকে অবগত করেছি যাতে যত তারাতারি সম্ভব পরি-রাস্তা কে চলাচলের উপযোগী করে দেওয়া যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ