আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

প্রতিবন্ধী কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১

 

বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুরে,
সতোরো বছরের বয়সী শারিরীক প্রতিবন্ধী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে ইছা মিয়া (৪৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার তাহিরপুর থানায় মামলা দায়েরপূর্বক এ অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।জানা যায়,গ্রেফতার ইছা মিয়া উপজেলার উওর বড়দল ইউনিয়নের মাহারাম আদর্শ গ্রামের মৃত আব্দুস ছমেদের ছেলে। শনিবার মামলা ও ভিকটিম সুত্রে জানা যায়, উপজেলার মাহারাম আদর্শ গ্রামের দুই সন্তানের জনক ইছা মিয়া হতদরিদ্র পরিবােেরর স্বামী-স্ত্রী শুক্রবার দুপুরের কয়লা কুঁড়াতে গ্রাম পার্শ্ববর্তী জাদুকাটা নদীতে যান।
এদিকে কয়লা কুঁড়ানো শ্রমিক দম্পতির বসতবাড়ি ফাঁকা পেয়ে তাদের সতোরো বছরের প্রতিবন্ধী কিশোরী কন্যাকে শারিরীকভাবে শ্লীলতাহানী ও যৌন নিপীড়ন করেন ইছা মিয়া।
ঘটনাটি প্রতিবেশী ও পরিবারের অবিভাবকদের জানালে মুঠোফোনে আইনি সহায়তা চাওয়া হয় থানার ওসির নিকট।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সরজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে রাতেই ইছা মিয়াকে গ্রেফতার করেন।
শনিবার তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো.আতিকুর রহমান বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় অভিযুক্ত’র বিরুদ্ধে থানায় মামলা নেয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ