সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি:
দেশে একমাত্র শারীরিক প্রতিবন্ধীদের দ্বারা উৎপাদিত মুক্তা পানির প্রমোশনাল কার্যক্রমের বিস্তার ও প্রসারের লক্ষ্যে কক্সবাজারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টা কক্সবাজার শহরের জেলা প্রশাসকের নেতৃত্বে কার্যালয়ের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি হয়।

পরে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।এতে অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান,তিনি বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা এ সমাজেরই অংশ।
তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের মূল স্রোতে তাদের সম্পৃক্ত করতে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার উন্নয়ন ঘটিয়ে তাদেরকে কর্মে নিযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করেছে।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান,মহেশখালীর পৌর মেয়র মকসুদ মিয়া,এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদ,শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের কারখানা ব্যবস্থাপক মোঃ মহসীন আলীসহ আরও অনেকে।