আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

প্রগতিশীল মেধাবৃত্তি পরীক্ষা ও পুরষ্কার বিতরনী ২০২৪ অনুষ্ঠিত

শেখ নাদিম, চট্টগ্রামঃ

প্রগতিশীল ফাউন্ডেশন” এর উদ্যোগে ৩য় তম প্রগতিশীল মেধাবৃত্তি পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এম আলাউদ্দিন চৌধুরী সভাপতিত্বে শুক্রবার (১মার্চ) ২৪ইং বিকাল ৩ ঘটিকায় লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজে এই অনুষ্ঠান পরিচালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, প্রধান আলোচক কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সংগঠন এর উপদেষ্টা কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যাপক নাছির উদ্দীন, উপদেষ্টা মোহনা টেলিভিশন এর সীতাকুণ্ড ও হাটহাজারী উপজেলা প্রতিনিধি সাংবাদিক কবির শাহ দুলাল,সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন উদ্দিন। সংগঠনের সভাপতি মোঃ জাকির হোসেন,সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলফাজ উদ্দিন,সহ সভাপতি রিয়াজ,সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন অর্থ সম্পাদক মেহেরাজ বিন সিরাজ, ক্রীড়া সম্পাদক কামরুল হাসান মুরাদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফয়েজ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী ইয়াসমিন, মহিলা বিষয়ক সম্পাদক রোমানা আক্তার সহ অনেকে।

অনুষ্ঠান শেষে আট জনকে ট্যালেন্টফুল বৃত্তি, ত্রিশ জন সাধারণ বিজয়ী শিক্ষাথীদের মাঝে মেধাবৃত্তি সনদসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ