আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

প্রকাশিত হলো জাবি শিক্ষার্থী প্রিয়াঙ্কা’র নতুন গান

সরদার আব্দুল্লাহ মামুন, জাবি প্রতিনিধি:

ভক্ত আর সঙ্গীত অনুরাগীদের অপেক্ষার পালার অবসান ঘটিয়ে নিজের নতুন গান নিয়ে এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও উদীয়মান কণ্ঠশিল্পী শবনম মুস্তারি প্রিয়াংকা।

মঙ্গলবার (৬ জুলাই) ইউটিউবে লেজার ভিশন নামের চ্যানেল থেকে “মায়া লাগেরে” শিরোনামের নতুন এ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে।

৩ মিনিট ৪৯ সেকেন্ডের গানটি প্রকাশের পর থেকেই ভক্ত -শ্রোতা থেকে শুরু করে সঙ্গীত অনুরাগীরা হুমড়ি খেয়ে পড়েছেন। নতুন এই গানের ভিডিওচিত্রে শিল্পী প্রিয়াঙ্কা নিজেই অংশ নিয়েছেন।

গানটির কথা ও সুর করেছেন ইয়াকুব হোসেন বাবলা। যিনি সম্পর্কে শিল্পীর বাবা। এর আগেও বাবার লেখা সুরে বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি যার মধ্যে “তোমার ইচ্ছেগুলো” গানটি বেশ জনপ্রিয়তা পায়। গানের মিউজিক কম্পোজিশনে ছিলেন এই প্রজন্মের আরেকজন জনপ্রিয় কম্পোজার রেজোয়ান শেখ। আর গানের ভিডিও নির্মাণে ছিলেন খান মাহি।

নতুন গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী শবনম মুস্তারি প্রিয়াংকা বলেন, ‘যেহেতু অনেক দিন কোনো মৌলিক গান আসেনি তাই আমি খুবই খুশি। মডার্ন ফোক ধরনের এই গানটি দর্শকদের খুবই ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। আশা করছি সবাই গানটি দেখবেন।

উল্লেখ্য, এর আগে লেজার ভিশনের ইউটিউব চ্যানেল থেকে প্রিয়াংকার একাধিক মৌলিক গান যেমন -নিমন্ত্রণ (কাজী শুভ-প্রিয়াঙ্কা) , এক পৃথিবী ভালোবাসা, ডিজিটাল সুন্দরী, ভাসি ডুবি (বেলাল খান- প্রিয়াঙ্কা), কলিজা, বোজেনা চোখের পাতা, সুখে দুখে (মেজবা বাপ্পি -প্রিয়াংকা) সহ অনেকগুলো গান বের হয়েছে।

গানটির লিংক-https://youtu.be/-q8KbYr1B5I

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ