নিজস্ব প্রতিবেদক :
বিনিত নিবেদন এই যে, গত ১৪/৬/২০২১ ও ১৯/৮/২০২৪ ইংরেজি তারিখ ভুয়া মানবাধিকার চেয়ারম্যান ডিজিটাল প্রতারক আতিকুর গ্রেফতার শিরোনামে সংবাদ পত্রিকায় প্রকাশিত হয় ও উদ্দেশ্য প্রণোদিত।
এতে আমি ও আমার পরিবারের যথেষ্ট সামাজিক মর্যাদা নষ্ট হয়েছে। এছাড়াও আমাদের ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমি ঐ মিথ্যা ও বানোয়াট নিউজের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অতি শীঘ্রই মিথ্যা বানোয়াট নিউজ ডিলিট করে আমার সঠিক পরিচয় তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমি মোঃ আতিকুর রহমান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান : ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন, বিশেষ প্রতিনিধি : দৈনিক আজকের আলোকিত সকাল , পিতা- মোঃ হাবিবুর রহমান মৃধা, গ্রাম-ছোট শিবার চর, থানা – গলাচিপা, জেলা – পটুয়াখালী।
উল্লেখ্য যে, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। যথেষ্ট সুনামের সাথে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছি । এছাড়াও গত কয়েক বছর যাবৎ ১০০% সততার সাথে জাতীয় ও অনলাইন মিডিয়াতে সাংবাদিকতা করে আসছি। গত ২০১৭ সালে সাংবাদিকতার উপর বিশেষ কোর্স সফলভাবে সম্পন্ন করার পর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক কর্তৃক স্বাক্ষরিত একটি সনদ অর্জন করেছি।
সত্য ও ন্যায়ের পক্ষে লিখতে গিয়ে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিগত স্বৈরাচার সরকার, স্বৈরাচার সরকারের প্রশাসন , স্বৈরাচার সরকারের দলীয় ক্যাডার বাহিনী ও সারাদেশে একাধিক অপরাধ চক্রের টার্গেটে পরিনতি হয়েছি আমি, আমার পরিবার ও আমার হাতে প্রতিষ্ঠিত ও পরিচালিত ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন। আমাকে ধ্বংস করার জন্য এমন কোন অপকর্ম নেই যা স্বৈরাচার সরকার করেনি। আল্লাহর বিশেষ রহমতে আমি এখনও বেঁচে আছি এবং মানব সেবা করে যাচ্ছি । মানব সেবাই সর্বোত্তম ইবাদত তাই মানব সেবা করা যে কোন নাগরিকের সাংবিধানিক ও ধর্মীয় অধিকার। এক্ষেত্রে সরকার ও প্রশাসন সার্বিক সহযোগিতা করতে বাধ্য। কিন্তু সহযোগিতা না করে বরং প্রতিটি পদে পদে বাধা সৃষ্টি করে আসছে স্বৈরাচার সরকার।
সমগ্র বিশ্বে মানব সেবা ও মানবাধিকার বাস্তবায়ন করা, মাদকমুক্ত ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গত ২০১৭ সালের ১ লা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর কার্যক্রম শুরু করি । ইতোমধ্যে জয়েন্ট স্টোক থেকে নামের ছাড়পত্র নিয়েছি , যাহার নম্বর – ২০১৮২২৫৮২০এবং আবেদন করেছি , যাহার স্মারক নম্বর – ২০১৮৮৩০৩৯ । আমার নেতৃত্বে ইতোমধ্যে সারা দেশে অসংখ্য সেবামুলক কাজের মাধ্যমে দেশ ও বিদেশে লক্ষ লক্ষ মানুষের মাঝে পরিচিতি ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ উদ্দেশ্যকে দ্রুত সামনে এগিয়ে নেওয়ার জন্য সংস্থার নাম রেখেছি ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন।