সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার:
সোমবার বিকেল ৪টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের ২ নং ওয়ার্ডে রুহুল্লার ডেফা এলাকা থেকে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
পরে রহস্যঘেরা মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণের পর ময়না তদন্তে এনে পেটের ভেতর মিলেছে ৮ পুটলা ইয়াবা। যেখানে দুইটি বিস্ফোরিতও হয়েছে। যার কারণে রানার মৃত্যু হতে পারে বলে ধারণা চিকিৎসক ও পুলিশের।
মঙ্গলবার বিকেলে সোহেল রানার মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
নিহত সোহেল রানা ওরফে ইদ্রীস পাটোয়ারী রাজবাড়ী জেলার আলীপুর ইউপির ৭ নং ওয়ার্ডের মৃত মান্নান বেপারীর ছেলে।
নিহত রানার স্বজনরা বলছেন- গার্মেন্টস ব্যবসায়ী সোহেল রানা জরুরী কাজে দুইদিনের জন্য বের হচ্ছেন জানিয়ে আর ফিরেননি। কিভাবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়েছে তাও জানেন না তারা।
পুলিশ বলছে- পেটের ভিতর করে পাচারকালে ইয়াবার বিস্ফোরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।সন্দেহজনক ভাড়া বাসার মালিক সুমনকে পুলিশ হেফাজতে রয়েছে।
ধারণা করা হচ্ছে- পেটের ভেতর অতিরিক্ত ইয়াবা বহনের চেষ্টা করেছিলেন ব্যবসায়ী সোহেল রানা।সেখানেই বিস্ফোরণ হয়ে পুটলা পেটে যায়।