আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়া থেকে অপহৃত শিক্ষকের সন্ধান চেয়ে মানববন্ধন

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত স্কুল শিক্ষককে ফিরে দিতে পরিবারের কাছে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছে অপহরণকারীরা।
অপহৃত শিক্ষককে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা।
মঙ্গলবার (১ অক্টোবর)  সকাল ৯ টায় পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, নিখোঁজ শিক্ষককের
ভাই চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রিয়াদুল ইসলাম।
বক্তারা বলেন, নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও এখনও পর্যন্ত পেকুয়া সেন্ট্রাল স্কুলের শিক্ষক আরিফের সন্ধান মেলেনি।
তিনি নিখোঁজ হলেও পরে ৪০ লক্ষ টাকা মুক্তি পণ চেয়ে পরিবারের কাছে ফোন করে, এতে প্রমাণ হলো তাঁকে পরিকল্পিত ভাবে অপহরণ করা হয়েছে।
বক্তারা আরও বলেন,একজন শিক্ষক অপহরণের কয়েক দিন পেরিয়ে গেলেও  আইনশৃংখলা বাহিনী তাঁকে উদ্ধার করতে পারেনি এটি অপ্রত্যাশিত,অবিলম্বে অপহৃত শিক্ষককে অক্ষত অবস্থায়  উদ্ধার করে পরিবারের মাঝে ফিরিয়ে দিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান পাশাপাশি শিক্ষক আরিফকে অপহরণে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির দাবীও জানান।
এতে আরও বক্তব্য রাখেন সেন্ট্রাল স্কুলের সিনিয়র শিক্ষক ও পেকুয়া কিন্ডার গার্ডেন স্কুল শিক্ষক সমিতির উদ্যোক্তা মুজিবুল হক চৌধুরী,পেকুয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী, রাজাখালী ফৈয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন, স্মার্ট স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসাইন ছিদ্দিকী শিলখালী আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হামিদুর রহমান, আইডিয়াল স্কুলের প্রধান  শিক্ষক হাসান রব্বানী, চৌমুহনী ব্যববসায়ী সমিতির সাধারণ সম্পাদক, হেলাল উদ্দিন ছিদ্দিকী, প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মনির ইসলাম, ছাত্র প্রতিনিধি হিরন সরওয়ার।
এসময় উপজেলার সরকারি বে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর রাত ৯ টায় পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের চৌমুহনী এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ হওয়ার পর মেহবুবা আনোয়ার লাইজু তাঁর স্বামীর সন্ধান চেয়ে ২৮ সেপ্টম্বর রাতে পেকুয়া থানায় একটি সাধরণ ডায়েরী করেন।
অপহৃত শিক্ষক মোঃ আরিফ পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক, পেকুয়া সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত বজল আহমদের ছেলে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ