আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় উপজেলার প্রশাসনের আয়োজনে শহীদ শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার নেতৃত্বে একটি র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করেন। দিবসটি উপলক্ষে সকাল ১১ পেকুয়া উপজেলা সম্মেলন কক্ষে কেক কেটে জন্মদিনের শুভ সুচনা হয়,পরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, আজিজুল হক,

থানা অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলী,পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ বিএ,সাধারন সম্পাদক আবুল কাসেম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছালামত উল্লাহ,শ্রমিকলীগ নেতা নুরুল আবছার।

সাংবাদিক দেলওয়ার হোসাইনের প্রযোজনায় শেখ রাসেলের জীবন বৃত্তান্ত ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব নিয়ে নির্মিত একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। রাসেল কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার নুরুল আমিন, পেকুয়া উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা, মোঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী, আর এম ও ডাঃ মুজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ