দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া শিক্ষা ফাউন্ডেশন কতৃক পরিচালিত পেকুয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও পেকুয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারস্থ বিদ্যালয় ক্যাম্পাসে
পেকুয়া শিক্ষা ফাউন্ডেশনের চেয়রাম্যান এম হাসান রব্বানী সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,
এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজু,বীর মুক্তিযোদ্ধা এসএম আবু বক্কর ছিদ্দিক, অধ্যক্ষ ইউনুছ কাদেরী,সমাজ সেবক মাহবুব আলম সিদ্দিকী,পেকুয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলীওয়াছেদ মুহাম্মদ তাহের,সিনিয়র শিক্ষক নাঈমুল ইসলাম,হারুনুর রশিদ।
এসময় অতিথিগন বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।