আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় ১৪৪ ধারা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভূমি দস্যূরা

পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়া সদর বাইম্যাখালী এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরেধীয় জায়গায় স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছে চিহ্নিত ভূমিদস্যূ নুরুল আবচার মানিক ও শাহাজান গং। এতে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

শুক্রবার (১৭ জুন) উপজেলা সদর ইউনিয়নের বাইম্ম্যাখালী এলাকায় আতিক উল্লাহ, জিয়াবুল শাহের মালিকানাধীন জায়গায় স্থাপনা নির্মাণের চেষ্টা চলাচ্ছে ভূমিদস্যুরা।

স্থাপনা নির্মাণের চেষ্টাকারীরা হলেন একই এলাকার মৃত ইছহাক মাঝির ছেলে নুরুল আবচার মানিক এবং মৃত নুরুল হোসেনের ছেলে শাহাজাহান।

জমির দখলবাজদের কবল থেকে রক্ষা পেতে মৃত ফুরোখ আহমদের পুত্র বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৭জনকে বিবাদী করে ১৪৪ ধারা মতে আবেদন করেন। যার মামলা নং এম আর ১০৭৮/২০২২ইং।

বাদীর আবেদন আদালত আমলে নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে বিরোধীয় জায়গায় স্থিতি অবস্থা বজার রাখার নির্দেশনা জারি করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে সরেজমিন প্রতিবেদন ও পেকুয়া থানাকে আইন শৃংখলা বজায় রাখতে নির্দেশ দেন।

নির্দেশনা পেয়ে পেকুয়ার থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) নাজমুল হোসেন বিরোধীয় জায়গায় উপস্থিত হয়ে উভয় পক্ষকে স্থিতি অবস্তা বজায় রাখার পরামর্শ দেন। পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার পরপরই ভূমিদস্যূ মানিকগং দেশীয় অস্ত্র (বন্ধুক) স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন ভূক্তভোগী আতিক উল্লাহ।

জমি নিজের দখলে রাখতে পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী মোহাম্মদ আতিক উল্লাহ, জিয়াবুল শাহ- প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।

এর পুর্বে জমি দখল পুর্বক স্থাপনা নির্মান চেষ্টার বিষয়ে পেকুয়া থানা ও কক্সবাজার যুগ্ন জেলা জজ ২য় আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহাম্মদ আতিক উল্লাহ ।

উক্ত জমির বিষয়ে কক্সবাজার সিনিয়র যুগ্ম জেলা জজ আদালতে ক্রিমিনাল ‘ল’ এমেন্ডমেন্ট এর ১৪৪ ধারা অনুযায়ী নালিশী মামলা রয়েছে।

ভূক্তভোগী মোহাম্মদ আতিক উল্লাহ জানান, বর্তমানে ১৪৪ ধারা মতে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তারা আদালতকেও অমান্য করে চলছে।

ভূক্তভোগী তার জমি উদ্ধার ও পরিবারসহ জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসণের হস্তক্ষেপ কামনা করেছেন মোহাম্মদ আতিক উল্লাহ জিয়াবুল শাহ।

এ বিষয়ে জানতে চাইলে, তদন্তের দায়ীত্বপ্রাপ্ত পেকুয়ার থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) নাজমুল হোসেন জানান,

আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্তিশৃংখলা বজায় রাখার লিখিত নিশ্চয়তা নিয়েছি। এরপরেও কোনপক্ষ এ শর্ত ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ