পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং গুদিকাটা এলাকার চাঞ্চল্যকর আব্দুল মালেক মাঝি হত্যা মামলায় নিরহ লোকজন আসামী করা হয়েছে বলে অভিযোগ তুলে মানবন্ধন করেছে টৈটং বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়রা।
রবিবার বিকেলে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের টৈটং বাজারে এ মানবন্ধন করেন তারা। মানবন্ধনে টৈটং বাজার পরিচিালনা কমিটির সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ, স্থানীয় ব্যবসায়ী ও মামলার আসামীদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
এসময় তারা টৈটং বাজার পরিচালনা কমিটির সভাপতি এই মামলার অন্যতম আসামী মোহাম্মদ আলম মাঝি, একই এলাকার ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনজুর আলমসহ নিরীহদের মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান।
এদিকে ওই মামলায় নিরহ মানুষ ও জনপ্রতিনিধিকে আসামী করা হয়েছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। টৈটং ইউনিয়ন পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মামলায় নিরহ মানুষকে আসামী করা হয়েছে বলে অভিয়োগ করেন এবং সত্যিকারের দোষীদের আইনের আওতায় এনে নিরহদের মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি করেন।
এসময় ইউপি সদস্যও স্থাণীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৭ জুলাই কক্সবাজারের পেকুয়ায় যুবক আবদুল মালেক প্রকাশ মালেক মাঝিকে (৩৫) পরকিয়ার দ্বন্ধে খুনের ঘটনায় প্রবাসী,কলেজ ছাত্র ও নিরহ ৮ জনসহ ১৩ জনকে আসামী করে মামলা রুজু করেছে পেকুয়া থানা।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে নিহতের বড়ভাই আব্দুল খালেক বাদী হয়ে পেকুয়া থানার মামলাটি দায়ের করেন। তবে, এ মামলায় নিরপরাধ ৮ ব্যক্তিকে অদৃশ্য শক্তির ইশারায় আসামি করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিবাদ করে যাচ্ছেন ভুক্তভোগীরাসহ পেকুয়ার সচেতন সমাজ।
মামলার আসামীরা হলেন, টইটং ইউনিয়নের গুদিকাটা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ও পাড়ার সর্দার মোহাম্মদ আলম প্রকাশ মাহমদ মাঝি (৫০), ফজল করিমের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম (৫০), মৃত কাছিম আলীর ছেলে মীর আহমদ (৫৫), বাহাদুর (৪৮), মীর আহমদের ছেলে রাশেদুল ইসলাম (২৫), এরশাদ (২৩), আরফাত (২১),
পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনা এলাকার আবু তাহেরের ছেলে মোঃ তারেক (২৫), গুদিকাটা এলাকার মো. জহিরের ছেলে মোঃ সুজন (৩০), মোঃ হোছনের ছেলে মোঃ এহেছান (৩৪), মনজুর আলমের ছেলে মোঃ হারুন (২৭), মৃত মোজাহের আহমদের ছেলে বদি আলম (৪৮), এজাহার মিয়ার ছেলে সিকান্দর (৩৫) এবং অজ্ঞাতনামা আরো ৪-৫ জন।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
নিরহ কেউ যদি আসামী হয়ে থাকে তদন্তে হত্যাকান্ডে সম্পৃক্ততা পাওয় না গেলে অহেতুক হয়রানী করা হবে না।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে দেওয়া এজাহার নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তদন্তে কোন আসামীর সম্পৃক্ততা প্রমাণ না পেলে তদন্ত প্রতিবেদন থেকে অব্যহতি দেয়া হবে।