আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পথসভায় জনতার ঢল

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় স্বতন্ত্র প্রার্থী জাফর আলম তথা ট্রাক প্রতীকের পথসভায় জনতার ঢল চোখে পড়ার মত,স্বতন্ত্র প্রার্থীর অবিরাম প্রচারণায় নজর কেড়েছে সাধারণ জনতার।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় পেকুয়া উপজেলার উজানটিয়া-মগনামার বাণিজ্যিক প্রাণকেন্দ্র সোনালী বাজার চত্বরে সাজেদা বেগম কেজি স্কুলের সাবেক অধ্যক্ষ মাষ্টার মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক নাছির উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রাথী জাফর আলম এম এ বলেন, বিগত আমলে আওয়ামী লীগ রাষ্টীয় ক্ষমতা গ্রহণের পরপরই বৈশ্বিক মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব মন্দার প্রভাব এ দেশেও পড়ে। বিশ্ব মন্দা কাঠিয়ে ১৮/২০ মাসে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় উজানটিয়া-মগনামায় ২০ টির অধিক রাস্তার সংষ্কার কাজ ও ২০ শয্যার পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করে স্বাস্থ্যসেবা পেকুয়া উপজেলার সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে আপনাদের ভালবাসা ও মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে পেকুয়াকে চাঁদাবাজ,দখলবাজ ও সন্ত্রাসমুক্ত মডেল উপজেলায় রূপান্তরিত করতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য তনয়া শেখ হাসিনা চায় আপনাদেরকে নিরাপদে রাখতে। আমি মাননীয় নেত্রীর একজন পরিশুদ্ধ কর্মী হিসাবে আপনাদেরকে সুখে দূঃখে পাশে থাকতে চাই।
তিনি লবণ চাষীদের দাবীর প্রতি একমত পোষণ করে আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব-মানবতার “মা” জননেত্রী শেখ হাসিনা মহান আল্লাহর রহমতে আবারো সরকার গঠন করতে পারলে এবং আমাকে আপনাদের মূল্যবান ভোটটি ট্রাক প্রতীকে প্রদান করে নির্বাচিত করলে লবণের ন্যায্যমূল্য ও ইউনিয়ন পরিষদ কর্তৃক লবণ চাষীদের জন্য নির্ধারিত ট্যাক্স মওকুফ করার আন্তরিক প্রচেষ্টা চালাব ইনশাআল্লাহ।
এ সময় আরো বক্তব্য রাখেন,জেলা পরিষদ সদস্য এইচ এম শওকত,টইটংয়ের ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম,উজানটিয়ার সভাপতি শাহ জামাল, মগনামার সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম,সাংবাদিক জালাল উদ্দিন, তানভীর আহমেদ ছিদ্দিকী তুহিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পেকুয়া উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাজী মেহের আলী,চকরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা বদিউল আলম চেয়ারম্যান,উজানটিয়ার প্যানেল চেয়ারম্যান ওসমান গণি, রাজাখালীর আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন, উজানটিয়ার ইউপি সদস্য কামাল উদ্দিন,আওয়ামী লীগ নেতা আকতার আহমদ,হাজী নুরুচ্ছাপা,সদর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল কাইয়ুম,সোনালী বাজার ঋনদান সমিতির সভাপতি হেলাল,সোনালী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন, সেক্রেটারী নুরুল আলম, কৃষকলীগ সম্পাদক হারুণ সোলতান ও আবদুল হক, ইউনিয়ন,ওয়ার্ড ,সহযোগী সংগঠন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধীক সাধারণ জনতা।
এর আগে মগনামার মুহুরী পাড়া বাজার,কালারপাড়া,শুদ্ধখালী পাড়া,কইড়াবাজার,উজানটিয়ার করিমদাদ মিয়ার ঘাট,ফেরাসিঁঙ্গাপাড়া,কবির মার্কেট ও ফোরকানের দোকান ষ্টেশনে গণসংযোগ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ