আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় স্কুলে ঢুকে শিক্ষিকার নাক ফাটাল বখাটে

দেলওয়ার হোসাইন,পেককুয়া;

কক্সবাজারের পেকুয়ায় স্কুলে ঢুকে শিক্ষিকাকে ঘুষি মেরে নাক ফাটল এক উশৃঙ্খল যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।

সোমবার (৪ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষিকা এলমুন্নাহার (২০) নতুনঘোনাস্থ ব্র্যাক স্কুলের শিক্ষিকা ও একই এলাকার রফিক আহমদ বাদশাহর মেয়ে।

প্রত্যক্ষদর্শী আবদুল জব্বার,হাফেজ মো.সিফাত জানায়, স্কুলের বাপ্পি ও হুমায়ন নামের দু’শিক্ষার্থী দুষ্টুমি করছিল। এ নিয়ে দু’শিক্ষার্থীর মায়ের মধ্যে বাকবিতন্ডা হয়।

এসময় একই এলাকার আবদুল হকের ছেলে বেলাল উদ্দিন মোটরসাইকেল করে বাড়িতে যাচ্ছিলেন। দু’শিক্ষার্থীর মায়ের বাকবিতন্ডা দেখে বেলাল উদ্দিন চড়াও হন।

এ সময় স্কুলের মধ্যে ঢুকে বেলাল উদ্দিন শিক্ষিকা এলমুন্নাহার এ্যালিকে শারীরিক লাঞ্চিত করে। এ সময় ঘুষি মেরে ওই শিক্ষিকার নাক ফেটে দেয়।

শিক্ষিকা এলমুন্নাহার এ্যালি জানায়,দু’শিক্ষার্থীর দুষ্টুমি করার জেরে তাদের মায়েদের মধ্য ঝগড়া হয়। বেলাল হঠাৎ স্কুলে ঢুকে কোন কিছু না জেনে আমাকে লাথি,ঘুষি মারতে থাকে। ঘুষি মেরে নাক ফেটে দেয়।

ইউপি সদস্য শহীদ মোহাম্মদ সাইফুল্লাহ জানায়,বিষয়টি জেনেছি। এরা পরষ্পর আত্মীয়। কি করবে না করবে তারাই সিদ্ধান্ত নিবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ