আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় স্কাউটস শাপলা ও পিএস অ্যাওয়ার্ড পরীক্ষা অনুষ্ঠিত

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ স্কাউটস কক্সবাজার পর্যায়ে শাপলা ও পিএস অ্যাওয়ার্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট অনুষ্ঠিত শাপলা ও পিএস এ্যাওয়ার্ড পরীক্ষা পরিদর্শন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস পেকুয়া উপজেলা শাখার সভাপতি পূর্বিতা চাকমা,বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা সম্পাদক তপন কুমার শর্মা, বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা সহকারী কমিশনার আনোয়ারুল ইসলাম,পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট এর সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস পেকুয়া উপজেলার সহ সভাপতি এম শাহজাহান, বাংলাদেশ স্কাউটস চকরিয়া উপজেলা স্কাউটস সম্পাদক আনছারুল করিম, পেকুয়া উপজেলা স্কাউটস কমিশনার ও বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো নাছির উদ্দীন, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউটস পেকুয়া উপজেলার সম্পাদক মোহাম্মদ ইউছুপ,শিলখালী উচ্চ বিদ্যালয় ও পেকুয়া উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

তিনটি ধাপে শাপলা ও পিএস অ্যাওয়ার্ড পরীক্ষা নেওয়া হয় এতে লিখিত, সাতার ও ব্যাক্তিগত সাক্ষাৎকার পরীক্ষা ছিল অন্যতম।

এসময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস পেকুয়া উপজেলা শাখার সভাপতি পূর্বিতা চাকমা বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি শারীরিক কার্যকলাপ ও দলভূক্ত কাজ করার মাধ্যমে নিজেকে গড়ে তোলা সম্ভব যা একজন স্কাউট সদস্য এ সুযোগ সুবিধা পায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ