আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় সেইভ ন্যাচার সেইভ লাইফ সংগঠনের মাস ব্যাপী বৃক্ষরোপণ 

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজার উপকুলীয় অঞ্চলের পরিবেশ রক্ষায় পেকুয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গিনা সবুজায়ন করার লক্ষে পরিবেশবাদী সংগঠন সেইভ ন্যাচার সেইভ লাইফ এর পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।

বৃহস্পতিবার (১৫জুন) দুপুর ২টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্যদিয়ে একর্মসূচির উদ্বোধন করেন।

এসময় তিনি পেকুয়াকে সবুজায়ন করতে গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন,
তিনি পরিবেশ রক্ষায় পেকুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় সহযোগিতা করার আশ্বাস দেন ৷

এসময় অতিথি হিসেবে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক ও পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কাশেম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী,

সেইভ ন্যাচার সেইভ লাইফ এর ট্রাস্টি ড.জাকির হাওলাদার, সংগঠনটির প্রধান নির্বাহী ও ট্রাস্টি এফ এম সুমন,একটি খামার একটি বাড়ি উপজেলা কর্মকর্তা স্বপনাদ্য, রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল,

সেইভ ন্যাচার সেইভ লাইফ সংগঠনটির মুখপাত্র পরিবেশ কর্মী দেলওয়ার হোছাইন, ট্রাস্টি আবু ছাদেক, ব্যবসায়ী দেলোয়ার হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷

পরে পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠন সেইভ ন্যাচার সেইভ লাইফ এর উদ্যেগে পশ্চিম গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন জাতের চারা রোপন করা হয়, তারা সংগঠনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন পেকুয়াকে সবুজায়ন করতে সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ