দেলওয়ার হোসাইন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে।
(২২ মে) সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ভুমি কার্যালয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, চকরিয়া পেকুয়ার সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম ।
প্রধান অথিতির বক্তব্যে আলহাজ্ব জাফর আলম এমপি বলেন,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল উদ্যোগ এই স্মার্ট ভূমি সেবা ,ডিজিটাল পদ্ধতিতে অনলাইন সিস্টেম চালু করে ভূমি সেবায় দেশকে কয়েক দাফ এগিয়ে নিলেন তিনি,
সত্যিই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা , ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি ।
এসময় সভাপতির বক্তব্যে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, স্মার্ট ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মাঝে ব্যাপক পরিচিত করানোর লক্ষ্যে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।
ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং ভূমি সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে ভূমি সেবাকে জনগণের দ্বোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে, সেজন্য এক ঠিকানায় সকল ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে land.gov.bd ভূমি সেবা প্ল্যাটফর্ম।
আগামীতে ভূমি নিতে অণলাইন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে ভূমি সংক্রান্ত সকল সেবা গ্রহন করতে পারবে জনগন এবং রেজিষ্ট্রি অফিসের সার্ভারে ভূমির সকল তথ্য চলে যাবে ফলে দলিলে কম বেশী জমি ক্রয় বিক্রয় জটিলতা নিরসন হবে।
তিনি আরও বলেন, স্মাট ভূমি সেবার মাধ্যমে রাষ্ট্রের সকল নাগরিকের স্মার্ট এনআইডি কার্ডে ভূমি সংক্রান্ত সকল তথ্য যোগ হয়ে যাবে ।
এসময় বক্তারা বলেন, ভূমি সেবা গ্রহীতাদের জন্য সপ্তাহব্যাপী ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হয়েছে। বুথে ভূমি সেবা দেওয়া হবে, ভূমিসেবা বিষয়ে অবহিত করা ও পরামর্শ সেবা দেওয়া হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেনসহ আরো অনেকে ভুমি সেবা প্রার্থীসহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে স্মার্ট ভূমি সেবা সপ্তাহে উপলক্ষ্যে ভূমি মন্ত্রানালয় কর্তৃক নির্মিত তথ্য সেবা মূলক প্রামান্য ও স্থীরচিত্র প্রদর্শন করা হয়।