দেলওয়ার হোসাইন, পেকুয়া :
সকলের তরে সকলে আমরা, প্রত্যকে মোরা পরের তরে ” এই প্রতিপাদ্যে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী আলভী মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে আলভী মঞ্জিলে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এতে আলভী মনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী জাফর সাদেক এর সভাপতিত্বে রাজাখালী হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা জসীম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোছাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজাখালী বি ইউ আই ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার আবরী প্রভাষক মাওলানা শফিকুর রহমান,বাঁশখালীর বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আখতারুজ্জামান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজাখালী উম্মুক্ত পাঠাগার এর চেয়ারম্যান জাহিদুল ইসলাম,মরহুম আলহাজ্ব এলহাদাদ আলভী হুজুরের সন্তান আলী মোরশেদ, আলী রেজা, আলী আসেম, শহিদুল্লাহ, মোহাম্মদ হোছাইন ও হাফেজ মোহাম্মদ হোছাইন সহ প্রমুখ।
এসময় রাজাখালীর ১৮টি হেফজখানার এতিম শিক্ষার্থী ও এলাকার দুস্থ, বিধবা নারীদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, এলাকার মানুষের আর্ত মানবতার সেবায় আমাদের এ শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে, এছাড়া সমাজের বিত্তবানদের জনসেবা মুলুক কাজে এগিয়ে আসার আহবান জানান।