দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের চকরিয়া কোনাখালীতে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত কক্সবাজার সিটি কলেজ ছাত্র আসহাবুল করিম জিহাদের ঘাতকদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া থানা রাস্তার মাথা এলাকায় সোমবার সকালে পরিবেশকর্মী দেলওয়ার হোছাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক পেকুয়া ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর। সাংস্কৃতিককর্মী এফ এম সুমন, ছাত্রনেতা সওকত, ছাত্রনেতা নোমানসহ নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, মেধাবী ছাত্র জিহাদকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে দুবৃর্ত্তরা। হত্যার এক সপ্তাহ পেরুলেও এখানো অধরা হত্যার মুল ঘাতকসহ তার অপর সহযোগীরা। মানববন্ধনে বক্তরা দ্রুত জিহাদ হত্যার বিচার দাবি করেন।
এতে চকরিয়া পেকুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।