আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় মাদকের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্টিত

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজরের পেকুয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবিতা চাকমার সভাপতিত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রসিকিউটর শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত হয়।

মঙ্গলবার (৯মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত কর্মশালাটি উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মৌলানা আবদুল কাইয়ুম এর পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়।

কর্মশালায় পবিত্র গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা অনীল কুমার নাথ,পবিত্র ত্রিপিটক পাঠ করেন ক্ষুদ্র-নৃগোষ্টির প্রতিনিধি আলহারি রাখাইন।

মুল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রূহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্রাচার্য, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজিজুল হক,উম্মে কুলসুম মিনু,পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুদ্দিন খালেদ,সাধারণ সম্পাদক আবুল কাশেম,

বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ছাবের আহমদ, বক্তব্য রাখেন জাহেদুল ইসলাম চৌং,ইউনুচ, মাষ্টার হানিফ চৌং,সাংবাদিক জালাল উদ্দিন,শহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আছিয়া বেগম,ছেনুয়ারা বেগম ও মৌলভী মাহফুজুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পি আই ও) আবু তাহের,শাহাব উদ্দিন,উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার এর প্রতিনিধি তছলিমা আকতার, জেলা জাতীয় পার্টির নেতা মাহবুব ছিদ্দিক,উপজেলা ইসলামী ফাউন্ডেশন এর সুপার ভাইজার আবু বক্কর রফিক,

উপজেলা ফায়ার-সার্ভিস এর ইনসপেক্টর মোঃ সোয়াইব,মৌলভী জামাল হোসেন,শাহ নেওয়াজ,আবদু ছমদ,ওসমান গণি, সাংবাদিক এফ এম সুমন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি জাকের হোসেন,হোসাইন শহিদ সাইফুল্লাহ,

বারবাকিয়া বৌদ্ধ-বিহার এর সাধারণ সম্পাদক মংলা রাখাইনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক/শিক্ষিকা,উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দরা।

কর্মশালায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপন্থা গ্রহণের পাশাপাশি সামাজিক আন্দোলনকে আরো গতিময় করতে প্রয়োজনে উঠান বৈঠকের মাধ্যমে নারী-পুরুষসহ সমাজের সকল শ্রেণী-পেশার প্রতিনিধিদেরকে অন্তর্ভূক্ত করে এগিয়ে যেতে আহবান জানান।

তারা আলো বলেন, মাদকসেবী ও বিক্রেতাদেরকে সামাজিকভাবে বয়কট করা না হলে ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করা যাবে না এবং পুলিশ প্রশাসনসহ মাদক-দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযান জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন।

কর্মশালার অনুষ্টানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, এখন থেকে মাদকের বিরুদ্ধে যুগান্তকারী পদক্ষেপ নেয়া না হলে ভবিষ্যত প্রজন্মকে বাঁচানো যাবে না। যাবে না সমাজের ভারসাম্য রক্ষা করা। তাই আসুন সকলেই হাতে হাত মিলিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ