আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাক জরিমানা

দেলওয়ার হোসাইন , পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ১০ প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজ (২৩ মে) নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অতিরিক্ত মূল্যে আদায়, নিম্নমানের পণ্য সরবরাহ ও মজুদ করার দায়ে ভোক্তা অধিকার আইনে আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার ও পেকুয়া চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা।

এসময় পেকুয়া বাজারের গিয়াস উদ্দিনের মালিকানাধীন ভাই ভাই বেকারিতে নোংরা পরিবেশে পাউরুটি, বিস্কুট, কেক উৎপাদন করার দায়ে ৫০ হাজার ও পেকুয়া চৌমুহনী বাজার এলাকায় ঢাকা বেকারিকে একই অপরাধে ৩০ হাজার টাকা,

পেকুয়া বাজারের ব্যবসায়ী পিঁয়াজ আড়ৎদার জাহাংগীর আলমকে অতিরিক্ত মুল্যে পিঁয়াজ বিক্রি করার দায়ে ৩০ হাজার ও নিম্নমানের পণ্য মজুদ ও সরবরাহ করার অপরাধে আশেক, ছোটন, আবুল কালাম, আবুল কাসেম, মামুন,

ওসমান, ফোরকান, বদরুল আলমকে ৫ হাজার টাকা করে ১০ প্রতিষ্ঠানের মালিককে মোট দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা সাংবাদিকদের জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ ও পণ্যের মান নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিত এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ