আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি:

সারাদেশে শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ-২০২৪। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক।

সোমবার (৮ জুন ) থেকে আগামী ১৪ জুন পর্যন্ত দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৫০৭টি উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এই কর্মসূচি চলবে।

তারই অংশ হিসেবে শনিবার (৮জুন) কক্সবাজারের পেকুয়া উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত জনসচেতনতা সভা ও উপজেলা ভূমি অফিসে ভূমিসেবা সপ্তাহের সার্বিক কর্মকাণ্ডের উদ্বোধন করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতা সভায় বক্তব্য রাখেন,বারবাকিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা,মোহছেনা আক্তার, পেকুয়া সদর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ,আফছার কামাল,ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জসিম উদ্দিন।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম বলেন, ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা অনলাইনের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। কোন ধরনের হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। স্মার্ট ভূমিসেবার মাধ্যমে স্মার্ট নাগরিক তৈরীতে সরকার কাজ করে যাচ্ছে সরকার।

এসময় ই-ভূমিসেবা কার্যক্রম বিষয়ে তথ্য উপস্থাপন করেন রাসেল দত্ত। এতে সর্বস্তরের জনসাধরণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ