আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় বিশেষ অভিযানে শিলখালী জনতা বেকারীকে ২০ হাজার টাকা অর্থদন্ড

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি :

পেকুয়ায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে শিলখালী জনতা বেকারীকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
রবিবার (২৩ জুলাই) দুপুর ২ টায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের পাউরুটি,

বিস্কুট, কেক উৎপাদন ও সরবরাহ করার দায়ে ভোক্তা অধিকার আইনে উপজেলার শিলখালী ইউপির পেঠান মাতবর পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা।

এসময় জনতা বেকারীর মালীক কৌশলে পালিয়ে গেলে ম্যানেজার মোঃ এমরান অর্থদন্ডের টাকা পরিশোধ করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা সাংবাদিকদের জানান, পেকুয়া উপজেলার সকল বাজার এলাকায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ ও পণ্যের মান নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিত এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ