আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় বন কর্মকর্তা ও উপকারভোগীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি;

চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া রেঞ্জের পূর্ব পাহাড়িয়াখালী এলাকায় বনবিভাগের জায়গা দখল করে স্থায়ী স্থাপনা (দালান) নির্মাণ করে ইলিয়াস উদ্দিন সুমন।

গত ১ জুলাই শুক্রবার সকাল ১০ টায় বারবাকিয়া রেঞ্জের বনবিট কর্মর্কতা আমীর হোছাইন গজনবীর নেতৃত্বে বনকর্মী ও

সুফলভোগীর সদস্যদের নিয়ে উপজেলার টৈটং ইউপির পূর্ব ধনিয়াকাটা এলাকার মোঃ ইসমাঈলের ছেলে ইলিয়াস উদ্দিন সুমনের নির্মিত স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে তা গুড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সংরক্ষিত বনভূমিতে স্থাপনা নির্মাণ না করতে নির্দেশ দেওয়া হয়।

অভিযানের সময় বারবাকিয়া রেঞ্জের সুফলভোগীর সভাপতি জমির উদ্দিন টৈটং কমিটির সভাপতি আবদু রহিম সহ দুই কমিটির ১২২ জন সদস্য ও বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযান পরিচালনা করায় বনকর্মকর্তাসহ সুফলভোগীদের মামলা ও হামলার হুমকি প্রদান করে আসছে ইলিয়াস উদ্দিন সুমন এমন অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা। এসময় উপস্থিত ছিলেন বনকর্মকর্তা ও সুফলভোগীর সদস্যরা।

রবিবার (৩জুলাই) বিকাল ৩ টায় স্থানীয় ছনখোলার জুম স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় জমির উদ্দিন বলেন, সরকারের অনুমোদন পেয়ে এবং বনায়নের সুফলভোগীদের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

বারবাকিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার অধীনে বনায়ন ও বনভূমি রক্ষায় আমাদের দায়িত্ব অব্যাহত আছে। তবে ইলিয়াস উদ্দিন সুমন হামলা ও মামলার হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।

বিট কর্মকর্তা আমীর হোছাইন গজনবী বলেন, সরকারি সংরক্ষিত জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করায় রেঞ্জার হাবিবুল হকের নির্দেশনায় অভিযান পরিচালনা করি এবং তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

এ প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করতে ইলিয়াস এবং প্রভাশালী নেতাদের দিয়ে হুমকি দিচ্ছে অনবরত। তাই আমরা তার হুমকিতে শংকিত হয়ে সুফলভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে এ মানববন্ধনে মিলিত হয়েছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ