আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় বন্যার পানি কমেছে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি

দেলওয়ার হোসাইন,পেকুয়া ;

কক্সবাজারের পেকুয়া বন্যার পানি কমেছে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। নিচু অঞ্চল গুলোতে এখন পানির নিচে রয়েছে। বৃষ্টি কম থাকায় আজকের মধ্যে পানি নেমে যাওয়া সম্ভবনা রয়েছে, কিছু এলাকায় লোকজন বাড়ি ঘরে ফিরতে শুরু করছে। দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষির পরিমান। উপজেলার টইটং ইউনিয়নে সব এলাকায় পানি নেমে গেছে।

এবিষয়ে টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, আমার ইউনিয়নে নিচু এলাকা থেকে পানি নেমে গেছে,ক্ষতিগ্রস্ত এলাকায় সুপেয় পানি রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে।
পেকুয়া সদর ইউনিয়নের নিচু অঞ্চল গুলো থেকে পানি নেমে যেতে সময় লাগবে, স্বাভাবিক জীবনে ফিরতে আরো সময় লাগবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ