আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ তুলে দিলেন জেলা প্রশাসক

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি :

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে কক্সবাজারের পেকুয়ায়। প্রতিদিন বন্যাদুর্গত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে সরকারি,বেসরকারি ত্রাণ সামগ্রী।

সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেকুয়া সদর ইউনিয়ন। সাত ইউনিয়নের প্রায় দেড় লক্ষ বানবাসির মধ্যে সদরের পানিবন্দি হয়েছে অন্তত লক্ষাদিক মানুষ।

সোমবার সকালে সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত, অসহায় পাঁচ শত পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

পেকুয়া সদর ইউপি কার্যালয় মাঠে নিজেই উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর দেওয়া এসব ত্রাণ সামগ্রী বানবাসির হাতে তুলে দিয়েছেন তিনি।

পরে জেলা প্রশাসক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ভাঙ্গা বেড়িবাঁধ সংস্কার, বন্যায় ক্ষতিগ্রস্থ একালায় যোগাযোগ ব্যবস্থা সচল করা এবং বানবাসি মানুষদের স্বাভাবিক জীবনে ফিরাতে সরকারের পক্ষে জেলা প্রশাসন কাজ করছে।

এসময় পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা,সহকারী কমিশনার (ভূমি)জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা জয় প্রকাশ চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের,সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বিকেলের দিকে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও বারবাকিয়া ইউনিয়ন ভুমি কার্যালয় পরিদর্শন করেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, সদর ইউনিয়নে সকালে ডিসি স্যার প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচ শত পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন। এসবের মধ্যে ১০ কেজি চাল, ১কেজি মসুর ডাল, লবণ ও চিনি,১লিটার তেলসহ নানা সামগ্রী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ