আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় ফরিদুল ইসলাম চৌধুরীর রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান জননেতা জনাব ফরিদুল ইসলাম চৌধুরীর আশু রোগ মুক্তি কামনায় পেকুয়া উপজেলা আওয়ামীলীগের উদ‍্যেগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ঠা জুলাই) বিকাল ৩ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুদ্দীন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মফিজুর রহমান,আওয়ামীলীগ নেতা বশির আহমদ,আবুল শামা শামীম,পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম আজম খান।

বক্তারা বলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি ফরিদুল ইসলাম একজন মুজিব আদর্শের নিবেদিত প্রাণ তাঁর আশু রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া চাই মহান আল্লাহ যেন তাহাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন এই দোয়া কামনা করি।

এসময় দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এতে পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার,মহিলা নেত্রী নুর নাহার নূরীসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামীলীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী অসুস্থ হলে গত ২ জুলাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয় । তিনি বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ