আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় প্রশাসনের অভিযানে ২ বেকারীকে অর্থদণ্ড

পেকুয়া প্রতিনিধি ;

কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্য উৎপাদন ও মেয়াদ বিহীন পাউরুটি, বিস্কুট, কেক সরবরাহ করার দায়ে পেকুয়া চৌমুহনীস্থ ঢাকা বেকারি ও সিকদার পাড়া গোল্ডেন ব্রেড বেকারী নামে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চৌমুহনী ও সিকদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

এসময় ভোক্তা অধিকার আইনে এ দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ