আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় প্রধানমন্ত্রীকে কটুক্তির মামলায় আটক ১

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি :

গত ১৬ জুলাই ২০২২ইং তারিখে কক্সবাজার জেলার পেকুয়া থানার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিএনপি কর্তৃক আয়োজিত একটি সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামীলীগ ও সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে কটুক্তিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়।

পরবর্তীতে এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে আইন শৃংখলার অবনতি ঘটানোর অপচেষ্টা করা হয়।

উক্ত ঘটনায় গত ১৯ জুলাই ২০২২ইং তারিখে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ০৭, তারিখ ১৯ জুলাই ২০২২ ইং ডিজিটালে মামলা দায়ের।

র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। গোয়েন্দা নজরদারীর এক পর্যায়ে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী এবং উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোছাইন চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলি থানাধীন শাহআমানত ব্রিজ এর টোল প্লাজা হতে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৭ জুলাই রাডে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল অভিযান পরিচালনা করে আসামী ফরহাদ হোছাইন (২৮), পিতা- মৃত নুরুল হোছাইন, সাং- বারাইয়াকাটা, থানা- পেকুয়া, জেলা-

কক্সবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ