দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় মাওলানা সাঈদীর গায়েবানা জানাজা শেষে ফেরার পথে পুলিশের উপর হামলার ঘটনায় পেকুয়া থানা পুলিশের দায়ের করা ২টি মামলায় প্রধান অভিযুক্ত সাবেক পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু ও বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এইচ এম বদিউল আলমসহ ৪০ জামায়াত নেতার জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
২৩ আগষ্ট মহামান্য হাইকোর্ট ডিভিশনের ২৩ নং কোর্ট এর বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলামের দ্বৈত ব্যঞ্চ ৪৪ডিএলআর(এডি)২১৯ নং সহ অপরাপর আদেশে দুই মামলায় ৪০ জন এজাহার ভুক্ত ৪০ জনকে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
পরবর্তী কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে আদেশ প্রদান করেন।
দুই মামলায় ১০ জন করে ৮টি আদেশে ৪০ জনকে জামিন প্রদান করেন মহামান্য হাইকোর্ট।
জামায়াত নেতাদের পক্ষে মামলাটি শুনানি করেন সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট ডিভিশনের আইনজীবী মোহাম্মদ এনামুল হক।