দেলওয়ার হোসাইন, পেকুয়া,কক্সবাজার ;
কক্সবাজারের পেকুয়ায় পুকুরে প্রতিপক্ষের দেয়া (কীটনাশক) বিষে সর্বস্বান্ত হয়েছে এক মাছচাষী।
ঘটনাটি ঘটেছে ৯ অক্টোবর সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্বগোঁয়াখালী এলাকায়।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী জসিম উদ্দিন জানান, রাতের আধারে প্রতিপক্ষের দেয়া বিষে আমার প্রায় ৫০ হাজার টাকার মাছ মরে ক্ষতিসাধন হয়েছে। পুর্ব পরিকল্পিতভাবে স্থানীয় রশীদ আহমেদের স্ত্রী ইয়াসমিন আক্তার এই বিষ পুকুরে প্রয়োগ করেছে বলে অভিযোগ তার।
স্থানীয়রা জানান, স্থানীয় মৎস্যজীবী জসিম উদ্দিনের স্ত্রী জোৎসনা খানমের সাথে প্রতিবেশী রশিদ আহমদের স্ত্রী ইয়াসমিন আক্তারের মাঝে সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে পুকুরে বিষে দিয়ে মাছ মেরে ফেলার হুমকি দেয় ইয়াসমিন আক্তার।
তারই ধারাবাহিকতায় ইয়াসমিন আক্তার রাতের আধারে পুকুরে বিষ দিয়ে দেয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত জসিম উদ্দিনের।
জসিম উদ্দিন বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন কে অবগত করেন বলেও জানান৷
ইউপি সদস্য সাজ্জাদ হোসেন ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করি, জসিম উদ্দিনের পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৫০ হাজার টাকার মাছ মরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।