আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় নারী শিক্ষা বাল্যবিবাহ ও দূর্যোগ প্রস্তুতি মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলওয়ার হোসাইন, পেকুয়া কক্সবাজার ;

কক্সবাজারের পেকুয়ায় নারী শিক্ষা বাল্যবিবাহ ও দূর্যোগ প্রস্তুতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

নারী শিক্ষা বিস্তার বাল্য বিবাহ বন্ধে প্রতিরোধ এবং দূর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতির বিষয়ে সর্ব সাধারণের প্রতি সচেতনতা তৈরী করতে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে এক্ষেত্রে বেসরকারী সংস্থা (এনজিও) গুলোর

বিশেষ ভূমিকা রয়েছে,বেসরকারী সংস্থা এ্যালায়েন্স ফর কো অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ এর আয়োজনে ইউনিসেফ এর সহযোগিতায় নারী শিক্ষা বাল্যবিবাহ ও দূর্যোগ প্রস্তুতি মতবিনিময় সভায় বক্তরা একথা বলেন ।

বুধবার (২২ জুন) সকাল ১১টায় পেকুয়া উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন,পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, বক্তব্য রাখেন , উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, আজিজুল হক, পেকুয়া থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) বাবু কানন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ,

জেলা আওয়ামীলীগ নেতা এস এম গিয়াস উদ্দিন, অবসর প্রাপ্ত শিক্ষক মাষ্টার এম এ সালাহ উদ্দিন , একলাবের ইউনিসেফের প্রজেক্ট এর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার সাখাওয়াত আমিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, একলাবের ইউনিসেফের প্রজেক্ট এর পেকুয়ার ম্যানেজার আবদুল্লাহ মোহাম্মদ মুছা । এসময় পেকুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ