দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি;
পেকুয়ায় বৃদ্ধ ঠান্ডা নিবারণ করতে খড়ের দ্বারা জ্বালা আগুনে বসতবাড়ি পুঁড়ে যাওয়ার ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে আদালতে মামলা দায়ের করার অভিযোগ করেছে ভুক্তভোগীরা ।
পেকুয়া সদর ইউপির ২নং ওয়ার্ডের ভোলাইয়্যাঘোনা এলাকার বৃদ্ধ ফয়েজ আহমদের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে অগ্নিকান্ডের ঘটনার ৮দিন পর চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
যার নং (সি আর ৩৮৯/২০২৩)। স্থানীয় ব্যবসায়ী গিয়াস উদ্দিন জানান, গত ১৭ তারিখ দিবাগত রাত সোয়া ২টার দিকে বৃদ্ধ ফয়েজ আহমদ বসতবাড়ির চুলার আগুনে ঠান্ডা নিবারণ করতে গিয়ে অসাবধানবশতঃ ঐ আগুনে বসতবাড়ি পুঁড়ে যায়।
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পেকুয়া বাজারের পশ্চিম পাশে ভোলাইয়্যাঘোনায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় তার বসতঘরসহ পাশের তিনটি দোকান পুঁড়ে ছাঁই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দায়েরকৃত মামলার বিবাদী একই এলাকার নুরুজ্জামানের পুত্র আলী হোসেন মেস্ত্রী জানান, ফয়েজ আহমদ বৃদ্ধ লোক। তিনি প্রায় সময় চুলায় আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণ করেন ।
ঘরের বাহিরে চুলার পাশে শুকনো খড় ও লাকড়ীর মজুদ। এসময় চুলার আগুন মজুদকৃত খড় ও লাকড়ীর সাথে আগুন লেগে যায়। কিন্তু ফয়েজ আহমদের স্ত্রী ও সন্তানরা এ অগ্নিকান্ডকে পূৃঁজি করে ঘটনার ৮ দিন পর আমিসহ ৯ জনের নামে মামলা দায়ের করেন ।
মামলাটি আদালত আমলে নিয়ে কক্সবাজার ডিবি পুলিশকে তদন্তভার দেন ।
মামলার বিবাদীরা জানান, তদন্তকারী কর্মকর্তা ঘটনার সুষ্ট তদন্ত করে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।
স্থানীয় প্রতিবেশী দোকানদার ইব্রাহীম জানান,প্রায় সময় বৃদ্ধ ফয়েজ আহমদকে আগুনে ঠান্ডা নিবারণ করতে দেখা যায় ।
গত ২৭ ফেব্রুয়ারী দিবাগত রাতে একইভাবে তিনি আগুনে ঠান্ডা নিবারণ করতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাতে রাস্তায় চলাচলকারী পিকআপ ভ্যানের চালক আগুন দেখতে পেয়ে সবাইকে সংবাদ দেয়ায় বড় ধরণের অগ্নিকান্ড থেকে রক্ষা পায় ।
এবিষয়ে জানতে চাইলে ফয়েজ আহমদের পুত্র মোঃ শাহেদ জানান, যারা অগ্নিকান্ডের বিষয়ে কথা বলবে তাদেরকেই আসামী করা হবে ।