দেলওয়ার হোসাইন,পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বসতবাড়ির জমির বিরোধ নিয়ে সংঘর্ষে বৃদ্ধ মহিলাসহ উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
বৃহস্প্রতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮ টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় ঘটে এ ঘটনা।
আহতরা হলেন,,একই এলাকার আবদুল করিমের স্ত্রী সুমি আকতার (২১) মৃত নুরুল আমিনের স্ত্রী বৃদ্ধা শাহীন আকতার (৬০) অপর পক্ষের আহত একই এলাকার নুরুল আলমের ছেলে মোঃ রিদুয়ান (৩৫)।

স্থানীয়রা জানান বেশ কিছুদিন ধরে রিদুয়ান গং ও শাহিন আকতার গংয়ের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধীয় জমি নিয়ে একটি এম আর মামলাও চলমান আছে।
মামলার প্রাথমিক শুনানীর পর বিরোধীয় জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশনা দেন আদালত পেকুয়া থানা পুলিশকে। আদালতের নির্দেশনা মোতাবেক পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে কোন প্রকার কাজকর্ম না করতে বারণ করে আসেন।
পুলিশ যাওয়ার পর মোঃ রিদুয়ান গং ঐ বিরোধীয় জায়গায় স্থাপনা নির্মাণ কাজ চালাতে থাকেন। এ সময় প্রতিপক্ষ শাহিন আকতার গং বাঁধা দিলে মোঃ রিদুয়ান গং শাহিন আকতার ও মেয়েকে মারধর করে গুরুতর আহত করে।
এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে শাহীন আকতার ও তার মেয়েকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করে।
আহত শাহিন আকতার অভিযোগ করে বলেন, আমার স্বামী ও রিদুয়ানের পিতা সম্পর্কে চাচা ভাতিজা। বসতবাড়ির জায়গা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলতেছে।
এ নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা চলমান। আদালত বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিরোদীয় জায়গায় কোন ধরণের কাজ না করার জন্য নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।