আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ আগুন  আহত-৭

দেলওয়ার হোছাইন, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ এক অগ্নিকান্ডে অন্তত ৮ ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।গতকাল সন্ধ্যাসাড়ে ৫ টার দিকে পেকুয়া উপদেও ইউনিয়নের চৌমুহনী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে আশেপাশের আরো ৪ টি দোকান,একটি গাড়ীর কাউন্টার ও ১ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এসময় ফায়ার সার্ভিসের ৫ টিইউনিট দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টার পর রাত ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভয়াবহ এ অগ্নিকান্ডে প্রায় ৯১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ রাত ৯ টার দিকে ঘটনাস্থল পরিদর্শনকরেছেন।

প্রত্যক্ষদর্শী ও চৌমুহনী এলাকার ব্যবসায়ীরা জানান, সন্ধ্যাসাড়ে ৫ টারদিকে চৌমুহনী স্টেশনের সানলাইন গাড়ীর কাউন্টারের পাশে অবস্থিত রিয়াজ উদ্দিনের মালিকনাধীন একটি গ্যাসের সিলিন্ডার ও জ্বালানি তেলের দোকন রিয়া এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটিভিড়িও চিত্রে দেখাযায়, হঠাৎ করেই দোকানের ভেতওে ধাও ধাও কওে আগুন জ্বলে উঠে। এসময় আশেপাশের কয়েকজন দোকানদার ফায়ার ইস্টেনগুইসার ছেড়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কিন্তু আগুনের তীব্রতা এতই বেশী ছিল যে কয়েক মিনিটের মধ্যেই আগুন দোকানের বাইওে চলে আসে এবং আশেপাশে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অন্তত ৮ ব্যক্তি গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

তবে দোকনের কর্মচারী বাদশা (৪০) নামের এক ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালসূত্রমতেআহত ব্যক্তিরা হলেন, শফিউল (৫৫), মোরশেদ (৩৫), মুনিরআহমদ (৪৫), জালাল আহমদ (৩০), আবুলহাসনাত (৪০), ও শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের রোবার স্কাউট দলের সদস্য মিসবাহউদ্দিন (২২)।

এছাড়াও দমকল বাহিনীর ৩ সদস্য সামান্য আহত হলে তাদের প্রাথমিকচিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পেকুয়া ফায়ার সার্ভিস।

পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: শোহাইব হোসেন মুন্সি জানান, “ফায়ারসার্ভিসের পেকুয়া, চকরিয়া, বাঁশখালী ও সাতকানিয়ার ৫ টি টিম দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

আমরা এখনো অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে পারিনি। ঘটনার সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে গিয়ে বেশ কয়েক জন সাধারণ মানুষ আহত হয়েছেন।

আমাদেরও ৩ কর্মী সামান্য আহত হয়েছেন। সবাই কেচিকিৎসা দেয়া হয়েছে।”
এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “পেকুয়ার ভয়াবহ অগ্নিকান্ডে একটি গ্যাস সিলিন্ডারের দোকান, ১টি মুদির দোকান, ২ টি কুলিং কর্ণার,

একটি বাড়ী ও একটি গাড়ী কাউন্টার পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রাথমিক ভাবে প্রায় ৯১ লাখ টাকারমত ক্ষয়ক্ষতির একটি পরিমাণ নির্ধারণ করেছে। দমকল বাহিনীর ৫ টি ইউনিটের সহায়তায় আরো বড় ধরণে রক্ষয়ক্ষতি ও হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছি।

এদিকে পরিদর্শন শেষে জেলা প্রশাসক মামুনুররশীদ সাংবাদিকদেও বলেন, “পেকুয়ার অগ্নিকান্ডের ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়াহবে।

কেউ লাইসেন্স বিহীন পর্যাপ্ত অগি ্ননির্বাপক ব্যবস্থা নানিয়ে জ্বালানী তেল ও গ্যাসের মওজুদ করার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনগতব্যবস্থা নেয়াহবে। এছাড়া কক্সবাজার জেলায় খুব শিঘ্রই এসব অবৈধ মওজুদকারী বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ