আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির কমিটি অনুমোদন

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলা শাখার আওতাধীন সদর ইউনিয়নে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির আংশিক দুই সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা কমিটির সভাপতি জিয়াবুল হক ও সাধারণ সম্পাদক এড, ওসমান গণি।

এ উপলক্ষে শনিবার পেকুয়া বাজারে বিকেলে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিক্রমে সদর ইউনিয়ন শাখায় মোঃ ইউচুপ আলীকে সভাপতি ও জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

সংগঠনকে মজবুত ও শক্তিশালী এবং ইউনিয়নের সাধারণ মৎস্যজীবি জেলেদেরকে সাথে নিয়ে জেলেদের অধিকার আদায়ে তারা কাজ করে যাবে বলে জানান সদ্য মনোনীত সভাপতি/সম্পাদক ।

আগামীতে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ক্ষুদ্র মৎস্যজীবিদের সকল দাবি আদায় করার জন্য সর্বাত্মক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উক্ত কমিটি ভবিষ্যতে সুন্দর ও সফলভাবে ক্ষুদ্র মৎস্যজীবি জেলেদের দাবি আদায়ে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভুমিকা রাখবে বলে ক্ষুদ্র মৎস্যজীবিরা আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ