আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় কিশোর গ্যাং লিডার কাইছারের হামলায় মহিলাসহ আহত ২

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় কিশোর গ্যাং লিডার জেল ফেরৎ কাইছারের হামলায় ২জন মহিলা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলায় জান্নাতা আরা (৪৫) এর হাতের হাড় ভেঙ্গে যায়। আহত জান্নাত আরাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স নেয়া হলে অবস্থা গুরুতর দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আরেক আহত বেবী আক্তার (২৫) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
শনিবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় পেকুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বটলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত জান্নাত আরা (৪৫) একই এলাকার জাকের হোসেনের মেয়ে ।

আহত জান্নাত আরার ছেলে সেকান্দর জানান, কাইছার একজন সন্ত্রাসী কিশোর গ্যাং লিডার। সে কয়েক দিন আগে জেল থেকে এসে এলাকায় বেপরোয়া হয়ে উঠে। পূর্ব শত্রুতার জের ধরে কাইছার (২৮) পিতা নজরুল ইসলাম,

তারেক (৪৭)পিতা মৃতু জাফর আলমসহ বেশ ৮/১০ অজ্ঞাত সন্ত্রাসী নিয়ে আমার বাড়ীতে গিয়ে আমাকে খুজতে থাকে । তারা আমাকে নাপেয়ে আমার মায়ের উপর হামলা চালায় । তাদের হামলায় আমার মা গুরুতর আহত হয়ে পড়ে থাকে ।

পরে এলাকাবাসী আমাকে খবর দিলে আমার মাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করি । সন্ত্রাসীদের হামলায় আমার মায়ের হাতের হাড় ভেঙ্গে দু টুকরো হয়ে যায়। আমার মায়ের অবস্থা গুরুতর দেখে ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিম উদ্দিন জানান, কাইছার, তারেক সহ বেশ কয়েক জন মিলে জান্নাত আরাকে হামলা করে এতে জান্নাত আরার হাত ভেঙ্গে যায় ।

এব্যাপারে পেকুয়া থানা অফিসার ইনর্চাজ মোঃ ফরহাদ আলী জানান, পেকুয়া সদরের ১নং ওয়ার্ডে কিশোর গ্যাং দ্বারা এক মহিলাকে মারধরের খবর পেয়েছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ