আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় কলেজ শিক্ষার্থীকে মারধর করে মোবাইল ও টাকা লুট

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় দিন দুপুরে কলেজ শিক্ষার্থীকে মারধর করে মোবাইল ও টাকা লুঠের ঘটনা ঘটেছে।

গত ১৭ আগস্ট বিকেলে উপজেলার পেকুয়া চৌমুহনী সদরে এই ঘটনাটি ঘটে। এসময় দুবৃর্ত্তদের মারধরে পূর্ব জালিয়াকাটা এলাকার জসিম উদ্দিনের ছেলে হোসেন জাবেদ তানিন গুরুতর আহত হয়।

আহত হোসেন জাবেদ তানিন পেকুয়া বিএমআই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা আহত কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত হোসেন জাবেদ তানিন অভিযোগ করেন, আমি কোচিং করে বের হওয়ার সময় চৌমুহনী মোড় থেকে সিকদার পাড়া এলাকার মানিকের পুত্র আয়াতসহ আরো ৮/১০ জন অজ্ঞাতনামা যুবক মিলে আমাকে টানা হেচড়া করে একটি গলিতে ঢুকিয়ে মারধর করে এবং আমার হাতে থাকা একটি ওয়ান প্লাস মোবাইল ফোন ও নগদ ১২হাজার পাচশত ছিয়াত্তর টাকা ছিনিয়ে নেন।

আমি স্থানীয়দের সহায়তায় তাদের কবল থেকে পালিয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হই।
এদিকে এবিষয়ে ভুক্তভোগী হোসেন জাবেদ তানিন বাদি হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ