দেলওয়ার হোসাইন, পেকুয়া,কক্সবাজার ;
আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে হাতের কাছে নিরাপদ টেকসই কন্সট্রাকশন সেবা দিতে সমুদ্র নগরী কক্সবাজারের পেকুয়ায় যাত্রা শুরু করলো ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান একে হোল্ডিংস।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৩ টায় পেকুয়া ঋণ সমিতি টাওয়ারের পেকুয়া অফিস উদ্বোধনকালে একে হোল্ডিংস এর চেয়াররম্যান ওবাইদুর রাশেদ বলেন,প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও টেকসই বহুতল ভবন ও মডেল বাড়ি ঘর নির্মাণে একে হোল্ডিংস দেশজুড়ে সবসময় সবখানে।
একে হোল্ডিংস এর পরিচালক ও পেকুয়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল কবিরের পরিচানায় উক্ত অনুষ্ঠানে রাখেন বক্তব্য, বীর মুক্তিযোদ্ধা পেকুয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন,স্বাধীন ট্রাভেলস এর ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশিদ,পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম,সাধারণ সম্পাদক,মোঃ ফারুক,পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, মিনহাজ উদ্দিন,সাধারণ সম্পাদক,মোঃ সাহেদ ইকবাল,আওয়ামীলীগ নেতা আবদু রশিদ,শ্রমিক নেতা আতিকুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিস বাদশা,পেকুয়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সহ সভাপতি তৌহিদুল কবির সুজন,পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,এম দিদারুল করিম,শিলখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ আজিজ,পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডিরেক্টর, জাফর আলম, মো ইলিয়াস সহ স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিগন।
অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার এইচ এম রায়হানুল কবির কনস্ট্রাকশন কাজের উপর প্ল্যান উপস্থাপন করেন।
এতে সকলে জন্য দোয়া কামনা করে মোনাজাত করেন,পীরে কামেল মাওলানা হাসমত আলী।