দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় ইভটিজিং করার দায়ে ১জনকে ১বছর কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালত। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
দন্ডীত ব্যাক্তি আমির হোছাইন টেকনাফ উপজেলার হাতিয়ার ঘোনা এলাকার নাজির আহমদের ও মেহের খাতুনের ২য় সন্তান ।
টইটং জামিয়াতুল ফালাহ নূরানী মাদ্রাসার এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে দন্ড বিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় আমির হোছাইন নামে ওই ইভটিজারকে ১বছর বিনাশ্রম কারা দন্ড দেয় ভ্রামমান আদালত।