আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবীতে মানববন্ধন

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়ায় মগনাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বিকেলে পেকুয়া চৌমুহনী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃারা বলেন, ওয়াসিম চেয়ারম্যান থাকাকালীন মগনামার সাধারণ মানুষের উপর অত্যাচার ও নির্যাতিত চালিয়েছে। এলাকায় সন্ত্রাসী বাহিনী গঠন করে হত্যাকান্ডের মত গঠনা সংঘটিত করে গডফাদারের ভূমিকায় ছিলেন। হত্যাকান্ডের গঠনায় উল্টো নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে শতশত পরিবারকে।

সাবেক ওই ইউপি চেয়ারম্যান ও তাঁর সহযোগিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবীও জানান বক্তারা।

মানববন্ধনে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,মগনামা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল,যুবলীগ নেতা মোঃ আজম, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব বেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গেল ১০ অক্টোবর পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে চাঞ্চল্যকর জয়নাল হত্যা মামলার অন্যতম আসামী আবু ছৈয়দকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এছাড়াও এ ঘটনায় আবু ছৈয়দের স্ত্রীসহ চারজন গুরুতর আহত হন।

এ ঘটনায় ১১ অক্টোবর নিহতের ছেলে ছৈয়দ মোহাম্মদ ইমন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে পেকুয়া থানায় মামলা দায়ের করেন।

গত ২৭ ডিসেম্বর গভীর রাতে মগনামার সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমকে গ্রেফতার করে এই মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন আইনশৃঙ্খলা বাহিনী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ