দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি;
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এ কে এম মহিউদ্দিন বাবর মুকুল উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও স্থানীয় আলেমদের সাথে মতবিনিময় করেন।
রোববার ( ৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মিয়াপাড়া নিজ বাস ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কামাল উদ্দিন।
এতে বক্তব্য রাখেন, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ কে এম মহিউদ্দিন বাবর মুকুল,
তিনি বলেন, আলেম ওলামারা সমাজের সর্বজন সম্মানিত ব্যক্তি তাঁদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান রয়েছে । তিনি উপস্থিত আলেমদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মতামতের উপর নির্ভর করবে আমার আগামী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেব কিনা।
তিনি আলেমদের সমর্থন চেয়ে বলেন, আমি নির্বাচিত হলে পেকুয়া উপজেলার সকল ইউনিয়নের আলেম ওলামাদের নিয়ে একটি কমিটি করে সকল আলেমদের পরিবারকে ওই কমিটির মাধ্যমে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত আলেমগন হাত তুলে সমর্থন জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা কামাল উদ্দিন বলেন,আমরা পেকুয়ার আলেম সমাজ মুকুল ভাইয়ের এখানে এসেছি,তিনি ন্যায়ের পথে আছেন আমরা মুকুল ভাইকে সহযোগিতা করবো।
বক্তব্য রাখেন,মগনামা আজিজিয়া জামিউল উলুম মাদ্রাসার সহকারি পরিচালক মাওলানা ইয়াসিন সুলতানি,পেকুয়া পুরাতন জমিদার বাড়ী জামে মসজিদের খতিব,মাওলানা আবদুল খালেক, মাওলানা বশির আহমদ ওসমানী,মাওলানা আবুল আহমদ,মাওলানা হাবীব উল্লাহ প্রমুখ।
মাওলানা জহিরুল ইসলাম কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাওলানা মুফতি আবদুল জলিল,মাওলানা জসিম উদ্দিন মেহেরীসহ উপজেলা বিভিন্ন মসজিদের ৫শতাধিক ইমাম,খতিব ও স্থানীয় আলেম ওলামা উপস্থিত ছিলেন।