আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

পেকুয়া প্রতিনিধি :

পেকুয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১জন প্রার্থী ও ৩জন প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ মে) বিকেলে পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশন (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা পরিষদ নির্বাচন “ভিজিল্যান্স ও অবজারভেশন টিম” এর সদস্য নুর পেয়ারা বেগমে।

তিনি জানান, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ২১(১) এবং ১৩(ক) বিধি লঙ্ঘনের অপরাধে পেকুয়া উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আজমীর নুরে জান্নাত চুন্নীর প্রচার গাড়ীতে একের অধিক মাইক ব্যবহার করার দায়ে ৩ হাজার টাকা এবং একই অপরাধে ৩ জন প্রার্থীর প্রতিনিধিকে ৫ শত টাকা করে মোট সাড়ে চার হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

প্রার্থীরা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা যাতে না ঘটে সে জন্য ভিজিল্যান্স ও অবজারভেশন টিম” সব সময় মাঠে রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ