দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া থানার ওসি (তদন্ত)সূদীপ্ত শেখর ভট্রাচার্য,
উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আজিজুল হক,উম্মে কুলসুম মিনু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মহি উদ্দিন মাজেদ।
এতে আরো বক্তব্য রাখেন, উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম,টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী,জাতীয় পার্টির সভাপতি এস এম মাহবুব ছিদ্দিকী, আওয়ামী লীগনেতা ওয়াহিদুর রহমান,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক,
সাংবাদিক জালাল উদ্দিন, বি এম আই কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম,জি এম সি মডেল সরকারী উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মিনহাজ উদ্দিন,সেক্রেটারী শাহেদ ইকবাল,
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস।এসময় উপস্থিত ছিলেন,পেকুয়া উপজেলা পল্লীবিদ্যূত সমিতির এ জি এম দীপন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়,মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের,মাধ্যমিক বিদ্যালয় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উলফাত জাহান, বারবাকিয়ার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম,উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা আবু বক্কর,
পেকুয়া সদর ইউপির প্যানেল চেয়ারম্যান এম শাহ নেওয়াজ আজাদ, মগনামা ইউপির প্যানেল চেয়ারম্যান বদি আলম,উপকূলীয় বিট কর্মকর্তা সাইফুর রহমান,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুন নাহার প্রমূখ।
সভায় বক্তারা সম্প্রতি টইটংয়ের গুদিকাটায় পরকিয়ার দ্বন্ধ নিয়ে যুবক মালেক মাঝি হত্যা মামলায় কোন নিরহ লোক যাতে আসামী না হয় তার উপর গুরুত্বারোপ করেন। কিশোর গ্যাং ও শিক্ষার্থীরা চলাচলের সময় ইভটিজারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার আহবান।
সভায় বক্তারা আরো বলেন, পেকুয়া বাজার ও চৌমহনীর যানজটমুক্ত করতে বিশেষ অভিযানের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ায় পেকুয়া উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, মালেক মাঝি হত্যা মামলায় মিথ্যাভাবে যাতে কেউ আসামী না হয় তা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার পরানর্শ দেন পেকুয়া থানা পুলিশকে।
সভার সমাপনি বক্তব্যে সভাপতি সরকারী নির্দেশনায় ও নির্ধারিত তারিখের আগে টিসিবির পণ্য সরবরাহের বিষয়ে মাইকিং করে উপকারভোগীদের জানানোর পরামর্শ দেন ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের।