আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ার গহীন অরণ্যে হতে উদ্ধার হলো বাঁশখালীর অপহৃত শিশু

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ার শিলখালী গহীন অরণ্যে থেকে ৩ দিন পর উদ্ধার হলো বাঁশখালী থেকে অপহৃত ১ শিশু। বুধবার (৫ই সেপ্টেম্বর) রাত ১০টায় উপজেলার শিলখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড় এর পান বাজার নামক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ।

উদ্ধার হয়া শিশু গত তিন আগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকা থেকে নিখোঁজ হয়। পরে শিশুটির মা বাদি হয়ে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করে। আজ বুধবার সকালে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সাপের গারা এলাকার ইসলাম নুরের ছেলে জমির উদ্দিন ১লক্ষ টাকা মুক্তিপণ দাবী ফোন দেয়।

পরে এস আই ইব্রাহিম ও এস আই হেশেমের নেতৃত্বে পেকুয়া থানা পুলিশ উপজেলার শিলখালী সাপের গারা এলাকার গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করেন, অপহরণকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে বার বার লোকেশন পরিবর্তন করায় শিশুটিকে উদ্ধার করতে সমস্যা পড়ে যায়।

অবশেষে স্থানী ইউপি সদস্য জাফর আলমের প্রচেষ্টায় এলাকাবাসীর সহযোগিতায় মুলত পাহাড়ে হাতীর উপস্থিতি থাকায় অপহরণকারী ঠিকতে না পারায় শিশুটিকে ফেরৎ দিতে বাধ্য হয়ে অপহরণকারীর ছোট ভাই রবিউল আলমকে দিয়ে লোকালয়ে পাঠিয়ে দিলে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে অভিভাবকদের ফিরে দেয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ