দেলওয়ার হোসাইন.পেকুয়া প্রতিনিধি :
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচনের মাধ্যমে বিজয় হয়ে গৌরবের সাথে দায়িত্ব পালন ও পেকুয়ার নাম উজ্জল করায় পেকুয়ার কীর্তিমান সন্তানদের সংবর্ধিত করা হয়েছে।
পেকুয়া পূর্ব গোঁয়াখালীর কৃতি সন্তান চট্টগ্রাম দায়রা জজ আদালতের তরুণ আইনজীবী ও রাজনীতিবিদ এডভোকেট রাশেদুল কবিরকে পেকুয়া উপজেলা কমিইউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মনোনিত হওয়া,
পেকুয়ার আরেক কৃতি সন্তান এডভোকেট জাহেদ হোসেন চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে বিপুল ভোটে নির্বাহী সদস্য নির্বাচিত হওয়া, পেকুয়া সদর ২নং ওয়ার্ডের ভোলাইয়াঘোনা এলাকার কৃতি সন্তান
আতাউল ইসলাম কক্সবাজার আইনজীবী সহকারী সমিতির সভাপতি ও ঢাকা কেন্দ্রীয় আইনজীবী সহকারী সমিতির সহ সাধারণ সম্পাদক নিবাচিত হওয়া এবং একই এলাকার মেধাবী ছাত্র আজিজুল হক বন কর্মকর্তা পদে নিয়োগ পাওয়ায় এ গন সংবর্ধনার আয়োজন করা হয়।
শুক্রবার (৩০ জুন) বিকাল ৩ টায় পেকুয়া আলহাজ¦ কবির আহমদ চৌধুরী বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের নীচ তলায় এ গন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পেকুয়া উপজেলা সর্বস্তরের জনসাধরণের আয়োজনে অনুষ্ঠিত গন সংবর্ধনায় সভাপতিত্ব করেন, সংবর্ধিত অতিথি তরুণ আইনজীবী পেকুয়া উপজেলা কমিইউনিটি পুলিশিং এর সদ্য মনোনিত সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল করিব ।
হাফেজ মিজানুর রহমানের পবিত্র কোরাআন তেলওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া গন সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাষ্টার জাকারিয়া, বক্তব্য রাখেন,
সংবধিত অতিথি এডভোকেট জাহেদ হোসেন, আতাউল ইসলাম, আজিজুল হক,পেকুয়া কো-অপারেটিভ ক্রেড়িট ইউনিয়ন লিঃ এর ভাইস চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ফারুক,
পেকুয়া বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক সাখাওয়াত হোসাইন সুজন,পেকুয়া বাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেড়িট ইউনিয়ন লিঃ ও পেকুয়া কো-অপারেটিভ ক্রেড়িট ইউনিয়ন লিঃ এর ডিরেক্টর জাফর আলম।
সাংবাদিক দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় আয়োজক কমিটির প্রধান আবদুল্লাহ আল মোবাশে^র মানিকের তত্বাবধানে গন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এডভোকেট রাশেদুল কবির বলেন,
আধুনিক সমাজ বির্নিমানে তরুণদের এগিয়ে আসতে হবে, আজ পেকুয়ার তরুণরা জেলা ও জেলার বাহিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনে নেতৃত্ব দিচ্ছে এটা পেকুয়ার সাফল্য।
কমিউনিটি পুলিশিং সাধরণ সম্পাদক মনোনিত করায় জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার প্রথম কাজ হবে পেকুয়ায় মাদক র্নিমূল করে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। তিনি এবিষয়ে এলাকার সকলের সহযোগীতা কামনা করেন।
সংবর্ধিত অতিথি তরুণ আইনজীবী জাহেদ হোসেন বলেন, আমরা আপনাদের সন্তান আপনারা দোয়া করেছেন বলেই আজ আমি বিভাগের সর্বোচ্চ আদালত চট্টগ্রাম আইনজীবী সমিতির ২হাজারেরও অধিক ভোট পেয়ে কার্য্য নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছি, আমি আইন পেশায় আসার পিছনে যাদের বেশী অবদান পিতা মাতা বড় ভাইসহ সকলের প্রতি কৃতজ্ঞ,আমি দেশ ও এলাকার মানুষের জন্য কাজ করে যাবো,আগামীতে আরো ভাল কাজ করে এলাকার সুনাম বয়ে আনার প্রত্যাশা করে সকলে দোয়া কামনা করছি।
সংবর্ধিত অতিথি কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আতাউল ইসলাম বলেন, বিজ্ঞজনরা বলেন কাউকে সম্মান দিলে নিজে সম্মানীত হয়, আজকে আমাদের যারা সম্মানীত করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি সংগঠনের সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে কক্সবাজার জেলায় পেকুয়ার নাম উজ্জল করতে কাজ করছি।
মামলা মকর্দ্দমার কারনে কোর্ট আদালতে পেকুয়ার মানুষদের যেতে হয় সব সময় এলাকার মানুষের সহযোগীতার করে যাবো এটা আমার কাছে আমার এলাকার মানুষ পাওনা ,আমি আপনাদের সন্তান আমার কাছে আপনাদের এই অধিকার আছে ।
সংবর্ধিত অতিথি বন কর্মকর্তা আজিজুল হক বলেন, আমার এলাকার মানুষের দোয়ায় আজ আমি একজন সরকারী চাকরিজীবী এঅবদান আমার দুই ভায়ের, আমাকে পড়া লেখা করাতে সবচেয়ে বেশী কষ্ট তাদের হয়েছে,তাদের কাছে আমি ঋণী দোয়া করবেন যাতে এলাকার মানুষের কাজে আসতে পারি সেজন্য আমার আবেদন ছোটেদের প্রতি আগে মানুষ হও ।
আয়োজক কমিটির পক্ষ থেকে গন সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেজ প্রদান করেন পেকুয়া সদর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন,ব্যবসায়ী নবি আলম, প্রবাসী খাইরুল বশর, আবদুল হাকীম বজল,আবদু রহমান, নওশা মিয়াসহ এলাকাবাসী ।
এসময় পেকুয়া বাজার দোকান মালীক সমিতির সভাপতি ইসমাঈল সিকদার,উত্তর গোঁয়াখালী সমাজ কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি আবদুল মতলব,সাধারণ সম্পাদক নুরুল আলম, মুন্সি রেজাউল করিম, মুন্সি আনছার কামাল, ব্যবসায়ী শাহাজানসহ এলাকার সর্বস্তরের জনসাধরণ উপস্থিত ছিলেন।