আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়াকে বিশ্বে স্থান করে দিয়েছেন শেখ হাসিনা-এমপি জাফর

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশাল কর্মী সমাবেশে নেতাকর্মীদের প্রাণ চাঞ্চল্য দেখা গেছে ।

শুক্রবার(২১জুলাই) বিকেল ৩টায় পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টার হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আযম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম এমএ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে পেকুয়াকে বিশ্বের দরবারে স্থান করে দিয়েছে।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, প্রধান বক্তা ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম।

উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুদ্দিন খালেদ।
বক্তব্য দেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.বারেক, জেলা পরিষদের সদস্য এইচ এম শওকত,স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সালাহ উদ্দিন মাহমুদ,

বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি শহিদুল ইসলাম হিরু,কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম শাহেদ, সাবেক ছাত্রনেতা আতাউল মুন্সি,ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আমিনুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা বশির আহমদ,আবু তালেব,রাজাখালী ইউপির সাবেক চেয়ারম্যান ছৈয়দ নুর,বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন,

শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জান চৌধুরী, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন আহমদ, উজানটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম শাহ জামাল,সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক মহিউদ্দিন,আবদুল করিম,সদস্য হোছাইন মোঃ বাদশাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড় আওয়ামীগ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ