আজ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই আগস্ট, ২০২৬ ইং

পুলিশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের  আইনের আওতায় আনা হবে : পুলিশ সুপার

সাভার প্রতিনিধি:

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেছেন, পুলিশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও ব্যক্তিগত নামধারী সাংবাদিক এবং বিভিন্ন পেইজে দেশে-বিদেশে নানা ধরণের মিথ্যা ও অপপ্রচার, গুজব এবং চরিত্র হনন দিনকে দিন বেড়েই চলেছে। আগে নিচের লেভেলে কারো পোস্টিং হলে তাকে নিয়ে লিখতো। এখন বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি স্যারকে নিয়েও মিথ্যা তথ্য ও অপপ্রচার করছে।

এসময় পুলিশ সুপার অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার প্রসঙ্গে বলেন, আমরা এনিয়ে একটি বিবৃতি দিয়েছি। যারা এধরণের কাজ করছে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। পুলিশ বাহিনী যদি সঠিকভাবে কর্মপরিকল্পনায় কাজ করতে না পারে, মানুষ কিভাবে নিরাপদ থাকবে? ৫ তারিখের পরে বাংলাদেশ পুলিশ আবারও ঘুরে দাঁড়িয়েছে। নিষ্ঠার সাথে পেশাদারিত্বের সাথে কাজ করছে। সেই তখনই স্বার্থন্বেষী মহল গুপ্ত থেকে পুলিশের আস্তা মানুষের মাঝে বিরত করার জন্য কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি সাভার মডেল থানায় নতুন ওসি সাইফুল আলম যোগদানের করে আইনশৃঙ্খলার উন্নতি ঘটালেও একটি কুচক্রি মহল তার সুনাম ক্ষুন্নের জন্য কাজ করছে। এতে পুলিশ বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মানুষের যে আস্তার জায়গা তৈরি হয়েছে, তা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

সাভারের সচেতন মহল মনে করেন, কোনও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সুনিদিষ্ট কোনও অভিযোগ না থাকলে তাকে দোষী বলা উচিত নয়। যদি কারো বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে তবে সুনিদিষ্ট জায়গায় জানানো উচিত। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উঠে আসবে। এসময় সচেতন নাগরিকরা আইন তার নিজস্ব গতিতেই যাতে চলতে পারে এবং সাধারণ মানুষের নিরাপত্তা যাতে ব্যাহত না হয় সেই দাবি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ