আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

পুতুল সরকারের মাতৃবিয়োগে ফরিদগঞ্জের এমপির শোক প্রকাশ 

কে এম নজরুল ইসলাম : 
ফরিদগঞ্জের (চাঁদপুর-৪) সংসদ সদস্য সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের প্রিয়ভাজন ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রতিনিধি পুতুল সরকারের মা ফরিদা বেগম (৭০) অদ্য ৮ আগস্ট রবিবার দুপুর দেড়টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এমপি মহোদয় শোক প্রকাশে পুতুল সরকারের মায়ের মৃত্যুতে তার সন্তানসন্ততিদেরকে ধৈর্যধারণ করার অনুরোধ জানিয়েছেন।
নয়াহাট এলাকার চাঁদপুর গ্রামের সরকার বাড়িতে বাদ আছর মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদসহ দূরদূরান্ত থেকে আগত আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।
মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ